1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২য় শ্রেণীর গেজেটেড মর্যাদা পাওয়ায় সংবর্ধনা ও আলোচনা সভা - probahonewstv
July 29, 2026, 6:29 am

আলীকদমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২য় শ্রেণীর গেজেটেড মর্যাদা পাওয়ায় সংবর্ধনা ও আলোচনা সভা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, January 21, 2026
  • 83 Time View
আলীকদমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২য় শ্রেণীর গেজেটেড মর্যাদা প্রাপ্তিতে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা ২য় শ্রেণীর গেজেটেড হিসেবে উন্নীত হওয়ায় বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে আলীকদম উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব রক্ষণ কর্মকর্তা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দসহ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় সদ্য ১০ম গ্রেডে উন্নীত হওয়া প্রধান শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। একইসঙ্গে যারা এখনো ১০ম গ্রেডে উন্নীত হননি, তাদেরও সম্মাননা ও অভিনন্দন জানানো হয়।

১০ম গ্রেড প্রাপ্ত প্রধান শিক্ষকরা হলেন—
আপ্রুমং মার্মা (আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়), পঙ্কজ ইন্দু চৌধুরী (চন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ নুরুল আবছার (মংচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ মোকাম্মেল (সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়), অঞ্জলী রাণী শীল (রোয়াম্ভু সরকারি প্রাথমিক বিদ্যালয়), সুলতানা পারভীন (নজির মেম্বার পাড়া ছিদ্দিক আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়), উম্মি খিসা (ভরির মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়), নুচাহ্লা মার্মা (মাংতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়), জিয়াউল হক (চিওনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ হোসাইন (মংচা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ শফিকুল ইসলাম (ছাবের মিয়া পাড়া আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়), ছাবের আহামদ (দয়াল চন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) এবং চামহ্রী মার্মা (বাবুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়)।

যারা ১০ম গ্রেডে উন্নীত না হলেও সংবর্ধিত হয়েছেন তারা হলেন—
মোঃ হোসেনগীর (বাস টার্মিনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ আলম (কলার ঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়), খিংচাচিং মার্মা (তারাবুনিয়া শাফিউল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়), জয়নব আরা বেগম (অসথু ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), নাইচিংমে মার্মা (মেজর জামান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), মিচিং মার্মা (মমপাখই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ মহি উদ্দিন (গয়ামঝিরি পঞ্চবিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়) এবং নুর মোহাম্মদ (পাদুই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়)।

See also  আলীকদমে নিরাপত্তা জোরদার

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধান শিক্ষকদের ২য় শ্রেণীর গেজেটেড মর্যাদা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষক সমাজকে আরও উৎসাহিত করবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category