1. thpshopbd@gmail.com : admin :
গলাচিপায় অটো ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ জন : গুরুতর ২ - probahonewstv
May 4, 2026, 5:55 am

গলাচিপায় অটো ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ জন : গুরুতর ২

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Saturday, January 10, 2026
  • 79 Time View
গলাচিপায় অটো ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন আহত, গুরুতর ২ জন। দুর্ঘটনার পর চালক পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গলাচিপায় অটো ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ জন : গুরুতর ২

শামীম,পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুড়ালিয়া এলাকায় অটো ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-গ ২৪-০৬৭৬। গাড়িটি গলাচিপা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। অপরদিকে একটি যাত্রীবাহী অটো পটুয়াখালী থেকে গলাচিপার দিকে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুল লেনে (রং সাইডে) চলে গেলে বিপরীত দিক থেকে আসা অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো ও প্রাইভেটকারের যাত্রীসহ ৫ জন আহত হন। আহতদের মধ্যে নুর মো. শামীম (৩০) নামের এক যুবক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অন্যান্য আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত ,নারী নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মানবাধিকার কর্মীদের অঙ্গীকার

Please Share This Post in Your Social Media

More News Of This Category