1. thpshopbd@gmail.com : admin :
কর্মচারীদের আর্থিক অনুদান দিল চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন - probahonewstv
September 21, 2026, 4:51 pm

কর্মচারীদের আর্থিক অনুদান দিল চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন

চট্টগ্রাম প্রতিনিধি:
  • Update Time : Saturday, June 13, 2026
  • 123 Time View
কর্মচারীদের আর্থিক অনুদান দিল চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন

কর্মচারীদের আর্থিক অনুদান দিল চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০টায় চট্টগ্রামের আগ্রাবাদস্থ বারিক বিল্ডিং মোড়ে আয়োজিত অনুষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, সংগঠনের আওতাভুক্ত লাইসেন্সধারী প্রায় ১৬ হাজার কর্মচারীর প্রত্যেককে সংগঠনের ফান্ড থেকে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ কার্যক্রমের মাধ্যমে কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খায়রুল বাসার মিল্টন, সাধারণ সম্পাদক মোশাররফ, মোঃ কাজী নজরুল ইসলাম এবং মালিক সমিতির সচিব আফসার উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা আনুষ্ঠানিকভাবে কর্মচারীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।অনুদানপ্রাপ্ত কর্মচারীরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এই সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী। তারা ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে বলে আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনের সদস্য ও কর্মচারীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

See also  সাংবাদিকতা: পরিচয়ের নয়, দায়িত্ব, নৈতিকতা ও আইনের বিষয়—কপি-পেস্ট নয়, সত্য অনুসন্ধানই প্রকৃত সাংবাদিকতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category