1. thpshopbd@gmail.com : admin :
ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে আলীকদমে ছাত্রজনতার মশাল মিছিল - probahonewstv
June 13, 2026, 9:03 pm

ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে আলীকদমে ছাত্রজনতার মশাল মিছিল

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Saturday, December 13, 2025
  • 220 Time View
ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে আলীকদমে ছাত্রজনতার মশাল মিছিল। দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উত্তাল ইনকিলাব মঞ্চ এলাকা।

দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে উত্তাল ইনকিলাব মঞ্চ এলাকা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান

জুলাইয়ের সম্মুখ সারীর যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করে আহত করার প্রতিবাদে পার্বত্য বান্দরবানের আলীকদমে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার রাত ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত আলীকদম বাজার এলাকায় এই মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলীকদম জুলাই যোদ্ধার উদ্যোগে এবং আলীকদম উপজেলা শাখার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে জুলাই যোদ্ধা ছাত্র সমাজের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মশাল মিছিলটি আলীকদম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইনকিলাব মঞ্চ এলাকায় এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। এ সময় উপস্থিত ছাত্রজনতা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে। স্লোগানের মধ্যে ছিল—সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দাও, পুড়িয়ে দাও, হাদীর মাথায় গুলি কেন, প্রশাসন জবাব চাই। বক্তারা বলেন, শরীফ ওসমান হাদী একজন জুলাই আন্দোলনের সম্মুখ সারীর যোদ্ধা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী। তাকে গুলি করে আহত করা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হামলা। এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে এলাকায় অতিরিক্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনাগাজীতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত অনুপ্রেরণা বৃত্তি পরীক্ষা ২০২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category