1. thpshopbd@gmail.com : admin :
আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মোশারফ হোসেনকে দেখতে চান সমর্থকরা। - probahonewstv
August 1, 2026, 3:55 am

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মোশারফ হোসেনকে দেখতে চান সমর্থকরা।

Reporter Name
  • Update Time : Monday, July 13, 2026
  • 42 Time View

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মোশারফ হোসেনকে দেখতে চান সমর্থকরা।

নাজমুল রানা: জামালপুর

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মোশারফ হোসেনকে দেখতে চান সমর্থকরা
জামালপুর প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ১নং ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোশারফ হোসেনকে প্রার্থী হিসেবে দেখতে চান তাঁর সমর্থকরা।

মোশারফ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক, ১নং ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, বকশীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ১নং ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সমর্থকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সামাজিক, সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তাঁদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার কারাবরণ করেন এবং রাজনৈতিক নাশকতার একাধিক মামলার আসামি হন, যেগুলোকে তাঁরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন।

সমর্থকদের প্রত্যাশা, মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের ঐতিহাসিক জনপদ ১নং ধানুয়া কামালপুর ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মোশারফ হোসেন জনগণের সেবা করার সুযোগ পাবেন। এ লক্ষ্যে তাঁরা ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

See also  গাবতলীতে গভীর রাতে একাধিক বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category