1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম জোনের উদ্যোগে কুরুকপাতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত, ২৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান - probahonewstv
June 16, 2026, 7:52 am

আলীকদম জোনের উদ্যোগে কুরুকপাতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত, ২৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Tuesday, June 16, 2026
  • 13 Time View
আলীকদম জোনের উদ্যোগে কুরুকপাতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত, ২৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান

আলীকদম জোনের উদ্যোগে কুরুকপাতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত, ২৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে ১৫জুন ২০২৬খ্রিষ্টাব্দ তারিখে -দুর্গম কুরুকপাতা ইউনিয়নের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের উদ্যোগে কুরুকপাতা মৈত্রী স্কুল প্রাঙ্গণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মেডিকেল ক্যাম্পে সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা সহায়ক কর্মীরা স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। দিনব্যাপী পরিচালিত এ কার্যক্রমে মোট ২৭৬ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে ১৩৩ জন পুরুষ, ৬৭ জন মহিলা এবং ৭৬ জন শিশু ছিল।

দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আলীকদম জোন নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে।

এ বিষয়ে আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করতে আলীকদম জোন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।

স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্গম এলাকার মানুষের জন্য এ ধরনের চিকিৎসা সহায়তা অত্যন্ত উপকারী এবং জনকল্যাণে সেনাবাহিনীর অবদান সত্যিই প্রশংসনীয়।

মানবিক সহায়তা ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন পার্বত্য এলাকার শান্তি, স্থিতিশীলতা এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

See also  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নে ফসলের মাঠে এখন সবুজের বদলে পোড়া ধানের হাহাকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category