1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - probahonewstv
September 16, 2026, 7:37 am

আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, June 29, 2026
  • 55 Time View

আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠান সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি মানপত্র পাঠের মাধ্যমে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মেজর খন্দকার মোশতাক আহমেদ, এইসি।

অনুষ্ঠানে শ্রেণি শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য এবং বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক বক্তব্য পরিবেশিত হয়। পরে শিক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষায় সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মেজর খন্দকার মোশতাক আহমেদ বলেন, “জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে তোমরা দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ো। মেধা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরবোজ্জ্বল প্রতিনিধিত্ব করো।

পরিশেষে তিনি এইচএসসি-২০২৬ ব্যাচের সকল পরীক্ষার্থীর সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

See also  আলীকদমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কঠোর বার্তা: মাদক, চোরাচালান, অনলাইন ক্যাসিনো সহ বাল্যবিবাহ ও অবৈধ বালু উত্তোলন রোধে সমন্বিত উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category