
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় শীতার্ত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম উন্নয়ন ফোরাম। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) দুপুর ২টায় আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের দুর্গম এলাকায় হতদরিদ্র পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আলীকদম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. চৌধুরী ইউনুস আহমেদ সোহানের উদ্বেগ ও নেতৃত্বে এ কর্মসূচির আওতায় ৬০ জন সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র পাহাড়ি মানুষের মাঝে ৬০টি কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কারবারি, উপকারভোগীসহ আনুমানিক ৮০ থেকে ৯০ জন মানুষ উপস্থিত ছিলেন। এ সময় ডা. চৌধুরী ইউনুস আহমেদ সোহান বলেন, আলীকদম উন্নয়ন ফোরাম সবসময় আলীকদমের সাধারণ মানুষের পাশে থাকবে। এলাকার মানুষের প্রয়োজন অনুযায়ী মানবিক ও সামাজিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।স্থানীয়রা জানান, এমন মানবিক ও সেবামূলক উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আলীকদম উপজেলা উন্নয়নের পথে আরও একধাপ এগিয়ে যাবে এবং আলীকদম উন্নয়ন ফোরামের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা বৃদ্ধি পাবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।