1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন সফল। - probahonewstv
June 24, 2026, 7:56 am

আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন সফল।

Reporter Name
  • Update Time : Sunday, May 3, 2026
  • 63 Time View

আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন সফল।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরাবন জেলা প্রতিনিধি:

দুর্গম ১৪টি পাড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে, হাজারো মানুষ পেল টিকা ও চিকিৎসা সুবিধা।

০৩ মে ২০২৬ (রবিবার):
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে টিকাদান ও চিকিৎসা সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলীকদম জোনের তত্ত্বাবধানে কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

গত ৩০ এপ্রিল থেকে ০২ মে ২০২৬ পর্যন্ত পরিচালিত এই অভিযানে দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে মোট ১৪টি পাড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়। নির্ধারিত ৮,২৭৮ জন লক্ষ্যমাত্রার মধ্যে ইতোমধ্যে ৬,৫১৩ জনকে টিকার আওতায় আনা হয়েছে। এর মধ্যে কুরুকপাতা ইউনিয়নে ৭৮৫ জন শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধে টিকা প্রদান করা হয়।
এছাড়াও কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। সেখানে স্থানীয় নারী, পুরুষ ও প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ সহযোগিতা অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনীর এই যৌথ উদ্যোগ দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে একটি কার্যকর ও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

See also  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ২ নং জামুর্কী ইউনিয়নে পাকুল্যাতে আজ পুনরায় এক অভাবনীয় ঘটনার অবতারণা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category