1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে সুমনের তাণ্ডব: আতঙ্কে মরহুম কুদ্দুস মিস্ত্রির পরিবার - probahonewstv
April 27, 2026, 10:34 am

আলীকদমে সুমনের তাণ্ডব: আতঙ্কে মরহুম কুদ্দুস মিস্ত্রির পরিবার

Reporter Name
  • Update Time : Saturday, March 14, 2026
  • 185 Time View

আলীকদমে সুমনের তাণ্ডব: আতঙ্কে মরহুম কুদ্দুস মিস্ত্রির পরিবার

মো. মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলার পান বাজার সংলগ্ন মাস্টারপাড়া ৪নং ওয়ার্ড এলাকায় রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক যুবকের বিরুদ্ধে তাণ্ডব ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মরহুম কুদ্দুস মিস্ত্রির পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টারপাড়ার বাসিন্দা মরহুম কুদ্দুস মিস্ত্রির বাড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরে বসবাসকারী অবসরপ্রাপ্ত এমএসএ চাকরিজীবী ইয়াকুবের ছেলে সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে রাস্তা ব্যবহারের বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে সুমন মাঝে মাঝে মরহুম কুদ্দুস মিস্ত্রির পরিবারের বাড়ির সীমানা ঘেরা বেড়ায় হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন সময় সুমন ও তার সহযোগীরা বাড়ির আশপাশে এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। এতে পরিবারটির সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে গত ১৩ মার্চ ২০২৬ রাতে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ঘটনাস্থলের নিকটস্থ একটি দোকানঘরে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে সংশ্লিষ্ট জমি সরেজমিনে পরিদর্শন করা হয়।

বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও উপস্থিত ব্যক্তিরা মরহুম কুদ্দুস মিস্ত্রির পরিবারের প্রতি সহনশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আশ্বাস দেন। পাশাপাশি চলাচলের সুবিধার্থে পার্শ্ববর্তী এক জমির মালিকের সঙ্গে আলোচনা করে বিকল্প রাস্তার ব্যবস্থা করার বিষয়েও মতামত উঠে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী জমির মালিকদের সঙ্গে কথা বলে বিকল্প চলাচলের রাস্তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে।

See also  বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে অবহিতকরণ ও গণশুনানি অনুষ্ঠিত ফাইতং বাজারে।

এ বিষয়ে অভিযুক্ত সুমনের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর আশা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে বিষয়টির স্থায়ী সমাধান হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category