
আলীকদমে বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ১ জন, মোবাইল কোর্টে ১৫ দিনের কারাদণ্ড।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অদ্য ১৯ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাগানপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে,মৃত,নুরুল কবির এর’ছেলে-ওসমান গনি (৪২) নামের এক ব্যক্তিকে দেহ তল্লাশি করে ২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। আটক ব্যক্তি,চকবাজার, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম এর,বাসিন্দা বলে জানা গেছে, আটককৃত ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মঞ্জুর আলম মহোদয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪২(১) ধারায় তাকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।