1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ ষষ্ঠ ধাপ সমাপনী সম্পন্ন - probahonewstv
September 16, 2026, 8:34 pm

আলীকদমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ ষষ্ঠ ধাপ সমাপনী সম্পন্ন

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, January 1, 2026
  • 253 Time View
আলীকদমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ ষষ্ঠ ধাপ সমাপনী সম্পন্ন

আলীকদমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ ষষ্ঠ ধাপ সমাপনী সম্পন্ন

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ ,বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়নমূলক কার্যক্রমের মূলধারায়, ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ষষ্ঠ ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণ কোর্স ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দশ কার্যদিবসের জন্য আয়োজিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন মোট ৩২ জন প্রশিক্ষণার্থী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম। এছাড়া আলীকদম উপজেলা ইউনিট আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মিনটু কান্তি, উপজেলা কমান্ডার, প্লাটুন কমান্ডার এবং ইউনিয়ন পর্যায়ের দলনেতারা উপস্থিত ছিলেন। সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণার্থীরা তাদের দক্ষতা বৃদ্ধি ও বাহিনীর সুনাম রক্ষা করেছেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদম উপজেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট

Please Share This Post in Your Social Media

More News Of This Category