1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে বন্যাকবলিত ২০০ পরিবারের পাশে আলহাজ্ব মরহুম মোজাম্মেল হক মুজাফফর মেম্বারের পরিবার; খাদ্য সহায়তা বিতরণ - probahonewstv
September 18, 2026, 6:25 pm

আলীকদমে বন্যাকবলিত ২০০ পরিবারের পাশে আলহাজ্ব মরহুম মোজাম্মেল হক মুজাফফর মেম্বারের পরিবার; খাদ্য সহায়তা বিতরণ

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 56 Time View

আলীকদমে বন্যাকবলিত ২০০ পরিবারের পাশে আলহাজ্ব মরহুম মোজাম্মেল হক মুজাফফর মেম্বারের পরিবার;
খাদ্য সহায়তা বিতরণ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আলহাজ্ব মরহুম মোজাম্মেল হক মুজাফফর মেম্বারের পরিবার।

মানবিক সহায়তার অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই ২০২৬) আলীকদম বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় দোয়া ও মিলাদের মধ্য দিয়ে, বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এই মানবিক কার্যক্রমের উদ্যোগ নেন আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. আবু ছালাম এবং তাঁর বড় ভাই ব্যবসায়ী আবুল কালাম।

সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ১নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বহু পরিবার পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের দুর্ভোগ লাঘবে চাল, ডাল, তেল, আলু, লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে ২০০টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় ৪নং ওয়ার্ডের মেম্বার মো. আবু ছালাম বলেন,
“দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আলহাজ্ব মরহুম মোজাম্মেল হক মুজাফফর মেম্বারের পরিবারের পক্ষ থেকে ভবিষ্যতেও অসহায় ও বন্যাদুর্গত মানুষের জন্য এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। মানুষের প্রয়োজনে আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা আলহাজ্ব মরহুম মোজাম্মেল হক মুজাফফর মেম্বারের পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, দুর্যোগের এই সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আলহাজ্ব মরহুম মোজাম্মেল হক মুজাফফর মেম্বারের পরিবার মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

See also  এনসিপির ময়মনসিংহ জেলা কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category