1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে নয়াপাড়া যুব সংঘের অভিযানে দুইজন ইয়াবা ও গাঁজা সেবনকারী আটক - probahonewstv
September 26, 2026, 9:32 pm

আলীকদমে নয়াপাড়া যুব সংঘের অভিযানে দুইজন ইয়াবা ও গাঁজা সেবনকারী আটক

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Friday, November 28, 2025
  • 243 Time View
আলীকদমে নয়াপাড়া যুব সংঘের অভিযানে দুই মাদকসেবী আটক। মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড। মাদকমুক্ত সমাজ গঠনে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে।

মাদকবিরোধী অভিযানে আটক দুইজনকে মোবাইল কোর্টে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড

রিপোর্টার লাইন:
মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি, Probaho News24

বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া বাগানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে দুইজন ইয়াবা ও গাঁজা সেবনকারীকে আটক করেছে নয়াপাড়া পরিবর্তন যুব সংঘের মাদকবিরোধী প্রতিরোধ কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে আটককৃতদের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলমের নিকট হস্তান্তর করা হলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাদকবিরোধী আইন ২০১৮ এর ৪২ ধারায় ইউএনও দুইজনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাদের আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন—
মংচপাড়া এলাকার জহরুল হকের ছেলে মোঃ রাসেল (২৩)
এবং
নয়াপাড়া এলাকার মৃত জাকের হোসেনের ছেলে কাজল মিয়া (২২)

নয়াপাড়া যুব সংঘের নেতারা বলেন,
মাদকমুক্ত সমাজ গড়তে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এলাকার তরুণ সমাজকে রক্ষা করতে কঠোর ভূমিকা পালন করা হবে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বগুড়ায় র‌্যাবের অভিযানে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী আ ট ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category