1. thpshopbd@gmail.com : admin :
ছাগলনাইয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বিজিবি - probahonewstv
July 28, 2026, 7:27 pm

ছাগলনাইয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বিজিবি

মোহাম্মদ হানিফ (  সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Friday, October 10, 2025
  • 161 Time View
ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে ৪০ কেজি ভারতীয় গাঁজা ও মদ জব্দ

ছাগলনাইয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বিজিবি

সহ-ব্যুরো প্রধান: মোহাম্মদ হানিফ (চট্টগ্রাম বিভাগ)

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সূত্রে জানা যায়, ১০ অক্টোবর ২০২৫ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) চম্পকনগর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় পূর্ব চম্পকনগর এলাকায় মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ৪০ কেজি ভারতীয় গাঁজা১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার করা গাঁজা ও মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়নের গোয়েন্দা ও অভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে।

See also  “ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনাগাজীর ৫ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নির্দেশ ”

Please Share This Post in Your Social Media

More News Of This Category