
সহ-ব্যুরো প্রধান: মোহাম্মদ হানিফ (চট্টগ্রাম বিভাগ)
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সূত্রে জানা যায়, ১০ অক্টোবর ২০২৫ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) চম্পকনগর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় পূর্ব চম্পকনগর এলাকায় মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ৪০ কেজি ভারতীয় গাঁজা ও ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধার করা গাঁজা ও মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়নের গোয়েন্দা ও অভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com