1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে দৈনিক “আজকালের কন্ঠ”-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। - probahonewstv
September 16, 2026, 3:49 am

আলীকদমে দৈনিক “আজকালের কন্ঠ”-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

Reporter Name
  • Update Time : Friday, April 17, 2026
  • 106 Time View

আলীকদমে দৈনিক “আজকালের কন্ঠ”-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় দৈনিক “আজকালের কন্ঠ” পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

আলীকদম উপজেলায় ১৬ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টা ৫ মিনিট পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন পত্রিকার স্থানীয় প্রতিনিধি জনাব জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব সাইফুল ইসলাম রিমন, ১নং আলীকদম সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ নাছির উদ্দিন এবং ৩নং নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ কফিল উদ্দিন। এছাড়াও বিভিন্ন মিডিয়া কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দৈনিক আজকালের কন্ঠ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। একটি গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে—সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই এর মূল দায়িত্ব।” তিনি ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথিরাও পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং পত্রিকার সার্বিক সাফল্য ও অগ্রগতি কামনা করা হয়।

See also  ফুলগাজীতে কালবৈশাখীর প্রভাবে টানা বৃষ্টি, বাড়ছে নদীর পানি

Please Share This Post in Your Social Media

More News Of This Category