1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আ/সা/মী গ্রে/ফ/তা/র। - probahonewstv
September 25, 2026, 7:05 pm

আলীকদমে থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আ/সা/মী গ্রে/ফ/তা/র।

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2026
  • 194 Time View

আলীকদমে থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামী গ্রেফতার।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬ খ্রি.) দুপুর ১২:০০টা থেকে ২:০০টা পর্যন্ত মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় এবং আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করেন এসআই হারুন রশীদ, এসআই ফারুক, এএসআই রাজিব দাস, এএসআই প্রণব দাস, এএসআই মাহফুজসহ সঙ্গীয় ফোর্স।

অভিযানকালে আলীকদম সদর ইউনিয়নের চৌমুহনী এলাকা হতে স্থানীয়দের সহযোগিতায় সিআর ৫৬/২০২৫ মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী আবু ফয়সাল (৩৫)-কে আটক করে আলীকদম থানা পুলিশ।

গ্রেফতারকৃত আবু ফয়সাল পিতা-মোঃ হাসান আলী, সাং-আকবর আহম্মদ পাড়া, ৬নং ওয়ার্ড, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন, থানা-আলীকদম, জেলা-বান্দরবান। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী বর্তমানে আলীকদম থানা হাজতে রয়েছে এবং তাকে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

See also  ফেনীতে যুবদলের কমিটি নিয়ে তীব্র বিতর্ক: হা/ম/লা মা/ম/লা/র আ/সা/মি/কে সাধারণ সম্পাদক করায় ৬ নেতার পদত্যাগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category