1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে চিকিৎসাধীন অবস্থায় তৃতীয় শ্রেণির ম্রো শিক্ষার্থীর মৃ/ত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা সংকটের অ/ভি/যোগ। - probahonewstv
June 16, 2026, 2:49 pm

আলীকদমে চিকিৎসাধীন অবস্থায় তৃতীয় শ্রেণির ম্রো শিক্ষার্থীর মৃ/ত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা সংকটের অ/ভি/যোগ।

Reporter Name
  • Update Time : Friday, April 10, 2026
  • 60 Time View

আলীকদমে চিকিৎসাধীন অবস্থায় তৃতীয় শ্রেণির ম্রো শিক্ষার্থীর মৃত্যু, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা সংকটের অভিযোগ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবা জেলা প্রতিনিধি;

বান্দরবানের আলীকদম উপজেলায় কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ম্রো শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টা ০৯ মিনিটে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
মৃত শিক্ষার্থীর নাম থোয়াই অং ম্রো (১০)। তিনি আলীকদম থানাধীন ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রেম্পা কারবারি পাড়ার বাসিন্দা থংওয়াই ম্রোর ছেলে। জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় বাড়ি থেকে বিদ্যালয় দূরে হওয়ায় সে স্কুলের পাশে একটি বেসরকারি হোস্টেলে থেকে পড়াশোনা করত।

প্রায় এক সপ্তাহ আগে তার গলায় তেঁতুলের বিচি আটকে শ্বাসনালিতে সমস্যা দেখা দিলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার হোস্টেলে ফিরে যায়। শুক্রবার সকালে হোস্টেলে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং শরীরে খিঁচুনি শুরু হয়। শ্বাস নিতে কষ্ট হওয়ায় হোস্টেলের বাবুর্চি ও শিক্ষক তাকে প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ১২টা ১৯ মিনিটে তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সিপিআরসহ জরুরি চিকিৎসা প্রদান করেন এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

তবে অ্যাম্বুলেন্সে তোলার আগেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ০৯ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকরা পরীক্ষার পর Irreversible Cardio Respiratory Failure-কে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেন।

পরে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো ও স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুরুকপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আলীকদম সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে দুর্গম ও নেটওয়ার্কবিহীন পাহাড়ি এলাকায় অবস্থিত। সেখানে সরকারি কোনো ক্লিনিক বা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না থাকায় দীর্ঘদিন ধরে স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

See also  ডাঙ্গিরহাট স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category