1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কপি ও কাজুবাদামের চারা বিতরণ। - probahonewstv
June 14, 2026, 7:34 pm

আলীকদমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কপি ও কাজুবাদামের চারা বিতরণ।

Reporter Name
  • Update Time : Sunday, June 7, 2026
  • 30 Time View

আলীকদমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কপি ও কাজুবাদামের চারা বিতরণ।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কাজুবাদাম ও কপি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ হিসেবে কপি ও কাজুবাদামের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ জুন ২০২৬) দুপুর ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলীকদম উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মঞ্জুর আলম।
অনুষ্ঠানে আলীকদম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৪০ থেকে ৪৫ জন কৃষক অংশগ্রহণ করেন। এ সময় কৃষকদের মাঝে প্রকল্পের আওতায় নিম্নোক্ত হারে চারা বিতরণ করা হয়—
কপি জাত ও প্রযুক্তি প্রদর্শনী: ৫ জন কৃষকের মাঝে ১,৩৫০টি চারা।
কপি বাণিজ্যিক প্রদর্শনী: ১০ জন কৃষকের মাঝে ১১,২৫০টি চারা।
কাজুবাদাম জাত ও প্রযুক্তি প্রদর্শনী: ৮ জন কৃষকের মাঝে ১,২৮০টি চারা।
কাজুবাদাম বাণিজ্যিক প্রদর্শনী: ১৪ জন কৃষকের মাঝে ৭,০০০টি চারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের আধুনিক ও লাভজনক ফসল চাষে উৎসাহিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। কপি ও কাজুবাদাম চাষের সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং এলাকার কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

See also  “কৃষক বাঁচলে দেশ বাঁচবে" -এমপি এটিএম আজহারুল ইসলাম

Please Share This Post in Your Social Media

More News Of This Category