1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে একুশের শ্রদ্ধাঞ্জলি - probahonewstv
July 30, 2026, 2:56 pm

আলীকদমে একুশের শ্রদ্ধাঞ্জলি

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Saturday, February 21, 2026
  • 89 Time View
আলীকদমে একুশে ফেব্রুয়ারি ২০২৬ | শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬-এ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে অমর একুশের শহিদদের স্মরণ করেছে আলীকদম উপজেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ। ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১২টা ১ মিনিটে আলীকদম উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আলীকদম থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ শ্রদ্ধা জানান। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে কমান্ডার আব্দুল মান্নানসহ অন্যান্য সদস্যবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের মাধ্যমেই বাঙালি জাতি মাতৃভাষার অধিকার অর্জন করেছে। তাঁদের এই ত্যাগ চিরদিন জাতির ইতিহাসে গৌরবময় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ভাষার মর্যাদা রক্ষায় অনুপ্রাণিত করবে।

Probaho NewsTv — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মহান বিজয় দিবস–২০২৫: স্বাধীনতা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

Please Share This Post in Your Social Media

More News Of This Category