1. thpshopbd@gmail.com : admin :
১২ নং আছিম পাটুলী ইউনিয়নের জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত - probahonewstv
June 14, 2026, 2:10 am

১২ নং আছিম পাটুলী ইউনিয়নের জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মাহবুবুল আলম ( ব্যুরো চিপ ময়মনসিংহ বিভাগ )
  • Update Time : Saturday, October 18, 2025
  • 153 Time View
ময়মনসিংহের ফুলবাড়িয়ার ১২ নং আছিম পাটুলী ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

ময়মনসিংহের ফুলবাড়িয়ার ১২ নং আছিম পাটুলী ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফুলবাড়িয়া উপজেলা আহবায়ক আখতারুল আলম ফারুক

মোঃ মাহাবুল আলম, বিভাগীয় ব্যুরো চিফ, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

 আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সম্মেলনে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্য : সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফুলবাড়িয়া উপজেলা আহবায়ক
 আখতারুল আলম ফারুক। তিনি বলেন, “দীর্ঘদিন পর জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। দল থেকে মনোনয়ন পেলে
  সংসদে গিয়ে এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই।”  সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি ফাহসিনা হক লিরা, এবং 
 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা নাসরিন হেলেন
অন্য বক্তাদের বক্তব্য ও উন্নয়ন প্রতিশ্রুতি :  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভবানীপুর ইউনিয়নের সাবেক
  চেয়ারম্যান শাহিনুর মল্লিক জীবন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল ফজল, ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক
  সাইফুল ইসলাম বাদল প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী শাসনামলে ফুলবাড়িয়া উপজেলার রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন 
 কার্যত স্থবির হয়ে পড়েছে। আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও সার্বিক উন্নয়ন নিশ্চিতের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
See also  বান্দরবানে জিয়া মঞ্চের ৫১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

Please Share This Post in Your Social Media

More News Of This Category