1. thpshopbd@gmail.com : admin :
ফেনী জেলা কারাগার পরিদর্শন করলেন ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা - probahonewstv
July 29, 2026, 6:09 pm

ফেনী জেলা কারাগার পরিদর্শন করলেন ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ
  • Update Time : Wednesday, December 3, 2025
  • 529 Time View
ফেনী জেলা কারাগার পরিদর্শন করলেন ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা

 ক্রিমিনোলজি পাঠ্যক্রমের অংশ হিসেবে কারাগার ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে জানলো ৩০ তম ব্যাচ


মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের ৩০ তম ব্যাচের শিক্ষার্থীরা কারাগার ব্যবস্থাপনা ও ফৌজদারি বিচার ব্যবস্থার বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর) সকালে ফেনী জেলা কারাগার পরিদর্শন করেন। আইন বিভাগের প্রভাষক কাজী তাসনিম জাহানের তত্ত্বাবধানে ক্রিমিনোলজি কোর্সের পাঠ্যসূচিভুক্ত বাস্তবমুখী শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ পরিদর্শনের আয়োজন করা হয়। এতে ৩০ তম ব্যাচের সকল শিক্ষার্থী অংশ নেন।পরিদর্শন চলাকালীন শিক্ষার্থীদের সঙ্গে একটি বিশেষ শিক্ষামূলক সেশন পরিচালনা করেন ফেনী জেলা কারাগারের জেলা সুপার মোহাম্মদ আব্দুল জলিল। তিনি কারাগারের দৈনন্দিন কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা, বন্দিদের পুনর্বাসন কার্যক্রম, পেশাগত প্রশিক্ষণ, অভ্যন্তরীণ প্রশাসনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। শিক্ষার্থীরা কারাগারের কার্যক্রম ও বিচার ব্যবস্থায় এর ভূমিকা সম্পর্কে প্রশ্ন করলে তিনি সেগুলোর উত্তর দেন এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আইন শিক্ষা আরও সমৃদ্ধ হবে বলে উল্লেখ করেন।জেলা সুপার মোহাম্মদ আব্দুল জলিল বলেন, আধুনিক কারাগার ব্যবস্থার লক্ষ্য শুধু শাস্তি প্রদান নয়, বরং বন্দিদের মানসিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সমাজে পুনরায় স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ সৃষ্টি করা। শিক্ষার্থীদের এই ধরনের শিক্ষামূলক উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং ভবিষ্যৎ আইনজীবী হিসেবে মানবিক মূল্যবোধ ধারণের পরামর্শ দেন।শিক্ষার্থীরা জানান, কারাগার পরিদর্শন তাদের জন্য অত্যন্ত তথ্যবহুল ও শিক্ষণীয় অভিজ্ঞতা ছিল। তাত্ত্বিক পাঠের পাশাপাশি বাস্তবচিত্র দেখা তাদের পেশাগত দক্ষতা ও বিচারব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা গঠনে সহায়ক হবে।সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের বাস্তবমুখী শিক্ষা কার্যক্রম আইন শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও পেশাগত সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সাটুরিয়া উপজেলা বিএনপির ফেসবুক ও গণমাধ্যমে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category