1. thpshopbd@gmail.com : admin :
দাগনভূঞার রাজাপুরে যুবদলের সদস্য সংগ্রহ ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচার কার্যক্রম অনুষ্ঠিত - probahonewstv
April 26, 2026, 6:09 am

দাগনভূঞার রাজাপুরে যুবদলের সদস্য সংগ্রহ ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Thursday, September 25, 2025
  • 85 Time View
তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে যুবদলের সদস্য সংগ্রহ ও ৩১ দফা প্রচার কার্যক্রম

দাগনভূঞার রাজাপুরে যুবদলের সদস্য সংগ্রহ ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )

ফেনীর দাগনভূঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নে যুবদলের উদ্যোগে তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে যুবদলের সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরা হয়। মঙ্গলবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন। তারা বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ জনগণকে বিএনপির নীতিমালা ও তারেক রহমানের প্রস্তাবিত সংস্কার কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ইসমাইল হোসেন রতন, সদস্য, ফেনী জেলা যুবদল , কবির আহাম্মদ ডিপলু, আহ্বায়ক, দাগনভূঞা উপজেলা যুবদল ,মোঃ মনছুর ভূঁইয়া, সদস্য সচিব, দাগনভূঞা উপজেলা যুবদল , জামাল উদ্দিন টিংকু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দাগনভূঞা উপজেলা যুবদল , নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তির সনদ। এ দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে যুবদলকে মাঠপর্যায়ে আরও সক্রিয় হতে হবে।

সভায় বক্তারা আরও দাবি করেন, বর্তমান সরকারের অব্যবস্থাপনা ও গণবিরোধী নীতির কারণে মানুষ কষ্টে রয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে যুবদলকে সংগঠিত করে গণআন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা অঙ্গীকার করেন, জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও বেগবান করবেন।

See also  মাদারীপুরে জমি নিয়ে বিরোধে হয়রানির অভিযোগ: মামলার হুমকিতে আতঙ্কে এক পরিবার

Please Share This Post in Your Social Media

More News Of This Category