
রিপোর্টার:
জাহাঙ্গীর আলম
জেলা প্রধান | মানিকগঞ্জ
Probaho News24
আধ্যাত্মিক পরিবেশে হয়ে গেলো কোরআন বিতরণ অনুষ্ঠান—ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনের আলোয় গড়ে তোলার প্রত্যয় , মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত হুজাইফা (রা.) কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ও মহতী আয়োজন। আলোকিত আগামী নির্মাণের প্রত্যয়ে মাদ্রাসার প্রায় ৪০ জন ছাত্র–ছাত্রীকে সম্মানজনকভাবে হাতে পবিত্র কোরআন শরীফ প্রদান করা হয়।
কোরআন বিতরণ উপলক্ষে আয়োজিত এ আধ্যাত্মিক মজলিসে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদেরকে দ্বীনি জ্ঞান অর্জনে আরো আন্তরিক ও নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল, আরিফ বিল্লাহ হযরত মুফতি মোহাম্মদ শাহ সাঈদ নূর জামাত বারকাতুহু (দামাত বারাকাতুহুম)।
তিনি তাঁর বক্তব্যে বলেন— “কোরআনই মানুষের জীবনের প্রকৃত দিশারি। যারা আজ কোরআন হাতে নিয়ে তাদের দ্বীনি যাত্রা শুরু করলো, তারা আগামী দিনে সমাজ ও দেশের জন্য আলোকবর্তিকা হয়ে উঠবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুফতি সাইফুল ইসলাম ফিরোজী, ইমাম ও খতিব, সাটুরিয়া শাহী জামে মসজিদ। অনলাইনে যুক্ত ছিলেন ডক্টরেট মো: আলহাজ্ব আজিজুল হক, প্রতিষ্ঠাতা ও পরিচালক, হুজাইফা (রা.) কওমি মাদ্রাসা। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ এনামুল হক, মোঃ হাবিবুল হক, বিশেষ অতিথি এবং মোঃ আরিফ খান, সাধারণ সম্পাদক, হুজাইফা রা. কওমি মাদ্রাসা। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এলাকার গুণীজন, ছাত্রদের অভিভাবক এবং বিপুলসংখ্যক নারী–পুরুষ উপস্থিত থেকে এ আধ্যাত্মিক মজলিসকে সফল করে তোলেন। আয়োজকদের মতে—শিশুদের হাতে পবিত্র কোরআন পৌঁছে দেয়ার মাধ্যমে ছোটবেলা থেকেই ইসলামের আলোয় মানুষ গড়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষে দেশ–জাতি, মাদ্রাসা, শিক্ষক–শিক্ষার্থী এবং উপস্থিত সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।
আয়োজক পক্ষের বক্তব্যে বলা হয়— “আল্লাহ তাআলা যেন আমাদের এই মহতী আয়োজনকে কবুল করেন, মাদ্রাসার অগ্রগতি অব্যাহত রাখেন এবং সকল শিক্ষার্থীকে কোরআনের প্রকৃত আমলদার বানিয়ে দেন—আমিন।”