1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিক - probahonewstv
August 1, 2026, 4:03 am

সোনাগাজীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিক

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Sunday, February 1, 2026
  • 108 Time View
সোনাগাজীতে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে অংশ নিলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিক।

গণমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে উল্লেখ, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী

সোনাগাজীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিক। শনিবার বিকেলে সোনাগাজী পৌর এলাকার একটি স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎকালে প্রার্থী সাংবাদিকদের বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। একটি সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম জনসচেতনতা সৃষ্টি করে।” ডাঃ ফখরুদ্দিন মানিক সাংবাদিকদের সাথে সোনাগাজীর সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে সোনাগাজীকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সাথে নিয়ে কাজ করব। এক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ আমাদের পথচলাকে আরও সহজ করবে।”

সাক্ষাৎকালে উপস্থিত সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। ডাঃ ফখরুদ্দিন মানিক সাংবাদিকদের সকল যৌক্তিক দাবি ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। অনুষ্ঠানে সোনাগাজীর বিভিন্ন গণমাধ্যমকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পরশুরামে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি চলমান

Please Share This Post in Your Social Media

More News Of This Category