1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে ফাতেমা–করিম ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণ বিতরণ - probahonewstv
August 1, 2026, 11:16 am

সোনাগাজীতে ফাতেমা–করিম ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণ বিতরণ

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Monday, November 24, 2025
  • 151 Time View
সোনাগাজীতে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ সামাজিক উদ্যোগে ভবিষ্যৎ হবে আরও সুন্দর

সোনাগাজীতে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ  । সামাজিক উদ্যোগে ভবিষ্যৎ হবে আরও সুন্দর

মোহাম্মদ হানিফ সহ-ব্যাুরো প্রধান চট্টগ্রাম বিভাগ

ফেনীর সোনাগাজীতে ফাতেমা–করিম ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার সকালে সোনাগাজী সদর ইউনিয়নের মনগাজী ফাতেমা–করিম স্কুল এণ্ড কলেজ প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেন ফাতেমা–করিম স্কুল এণ্ড কলেজের চেয়ারম্যান হাফেজ আহমদ করিম। দশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আবদুল কাইয়ূম নিশান, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সহসভাপতি শেখ আবদুল হান্নান, সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, চরখোয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলমগীর হোসেন ও প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা।

এছাড়াও বক্তব্য দেন সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা একেএম সলিম উল্যাহ, মধ্যম সুজাপুর রহমানিয়া মাদরাসার সেক্রেটারি মাস্টার নিজাম উদ্দিন, চরখোয়াজ আবদুস ছালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর, ছাড়াইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ছাড়াইতকান্দি রেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, পূর্ব সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, পূর্ব সুজাপুর নূরানী ও হাফেজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম এবং সহকারি মুহতামিম মাওলানা দিদারুল মাওলা প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের কল্যাণে এমন সামাজিক উদ্যোগকে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

See also  লামায় জ্বালানি কাঠসহ ডাম্প ট্রাক আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category