1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ - probahonewstv
April 29, 2026, 8:58 am

সোনাগাজীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Monday, October 13, 2025
  • 151 Time View
রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির উদ্যোগ

সোনাগাজীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোহাম্মদ হানিফ
সহ–ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীর সোনাগাজীতে ২০২৫–২৬ অর্থবছরে রবি মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১,১০০ প্রান্তিক কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা

প্রধান অতিথি ও বক্তব্য :  অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনী জেলা উপপরিচালক আতিক উল্যাহ
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতাপ নাথ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার তাসলিমা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাঈদ, সহকারী বিআরডিবি কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।
উপস্থিতি ও প্রতিক্রিয়া : অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা জানান, সরকারি এই প্রণোদনা কার্যক্রম তাদের কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উৎপাদন ব্যয় হ্রাসে সহায়তা করবে।
See also  “ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনাগাজীর ৫ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নির্দেশ ”

Please Share This Post in Your Social Media

More News Of This Category