1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ - probahonewstv
June 13, 2026, 5:04 pm

সোনাগাজীতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Saturday, November 1, 2025
  • 316 Time View
গণতান্ত্রিক রাষ্ট্রগঠনে তারেক রহমানের ৩১ দফা— সোনাগাজীতে লিফলেট বিতরণে ব্যস্ত বিএনপি কর্মীরা

গণতান্ত্রিক রাষ্ট্রগঠনে তারেক রহমানের ৩১ দফা— সোনাগাজীতে লিফলেট বিতরণে ব্যস্ত বিএনপি কর্মীরা

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান (চট্টগ্রাম বিভাগ)

ফেনীর সোনাগাজীতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সোনাগাজী পৌরসভা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ লিফলেট বিতরণে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা জামাল উদ্দিন সেন্টু, উপজেলা যুবদল নেতা সাব্বির রায়হান তারেক, এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন,

“দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক সংকট নিরসনে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা হলো জাতির মুক্তির রূপরেখা। জনগণের মধ্যে এ বার্তা ছড়িয়ে দিতে বিএনপির কর্মীরা মাঠে কাজ করছেন।”

লিফলেট বিতরণের সময় তারা স্থানীয় জনগণের হাতে হাতে ৩১ দফার কপি পৌঁছে দেন এবং বিএনপির শান্তিপূর্ণ গণআন্দোলনে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, বিএনপি সম্প্রতি ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচিতে দেশে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণকেন্দ্রিক প্রশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছে।

See also  ভূয়া জামিন কাগজে হত্যা মামলার আসামির পলায়ন

Please Share This Post in Your Social Media

More News Of This Category