1. thpshopbd@gmail.com : admin :
সূর্যমুখীতে সফল সিরাজুল - probahonewstv
August 5, 2026, 6:16 pm

সূর্যমুখীতে সফল সিরাজুল

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, February 4, 2026
  • 175 Time View
আলীকদমে তামাক চাষ ছেড়ে সূর্যমুখী ফুলের চাষে সফল কৃষক সিরাজুল ইসলাম।

তামাক ছেড়ে পরিবেশবান্ধব চাষে আলীকদমে নতুন দৃষ্টান্ত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় তামাক চাষ পরিত্যাগ করে সূর্যমুখী ফুলের চাষে সফলতা অর্জন করেছেন স্থানীয় কৃষক সিরাজুল ইসলাম। পরিবেশবান্ধব ও লাভজনক এই চাষে তিনি এলাকায় ইতোমধ্যে প্রশংসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। কৃষক সিরাজুল ইসলাম আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মন্সী হেডম্যান পাড়া এলাকার বাসিন্দা। নিজ কৃষি জমিতে ‘হ্যাপি নার্সারি’ পরিচালনার পাশাপাশি তিনি প্রায় ৩০ শতাংশ জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি জানান, পূর্বে তিনি তামাক চাষে জড়িত ছিলেন। তবে তামাক চাষে প্রত্যাশিত লাভ না হওয়া, পাশাপাশি স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প ফসল হিসেবে সূর্যমুখী চাষের সিদ্ধান্ত নেন।

সিরাজুল ইসলাম আরও বলেন, আলীকদম উপজেলা কৃষি অফিস থেকে সংগৃহীত বীজ ব্যবহার করে প্রায় ৩০ শতাংশ জমিতে সূর্যমুখী চাষ করতে তার ব্যয় হয়েছে আনুমানিক ১২ হাজার টাকা। চলতি মৌসুমে তিনি ওই জমি থেকে প্রায় ১০০ কেজি সূর্যমুখী বীজ উৎপাদনের আশা করছেন। বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি কেজি সূর্যমুখী বীজের মূল্য প্রায় ৫০০ টাকা। সে হিসেবে মোট উৎপাদন মূল্য দাঁড়াতে পারে প্রায় ৫০ হাজার টাকা। ব্যয় বাদ দিয়ে ভালো পরিমাণ লাভ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়রা মনে করছেন, সিরাজুল ইসলামের এই উদ্যোগ আলীকদমসহ পার্বত্য অঞ্চলের অন্যান্য কৃষকদের জন্য তামাক চাষ পরিত্যাগ করে বিকল্প ও পরিবেশবান্ধব কৃষিতে উৎসাহ জোগাবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  স্বাধীনতার ঘোষণা থেকে ভবিষ্যৎ নেতৃত্ব—এক ঐতিহাসিক ধারাবাহিকতা

Please Share This Post in Your Social Media

More News Of This Category