1. thpshopbd@gmail.com : admin :
সামাজিক উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে মুন্সিরহাটে যুবশক্তির উদ্যোগে আলোচনা সভা - probahonewstv
April 25, 2026, 3:56 pm

সামাজিক উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে মুন্সিরহাটে যুবশক্তির উদ্যোগে আলোচনা সভা

মোহাম্মদ হানিফ,সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 142 Time View
মুন্সিরহাটে যুবশক্তির উদ্যোগে সামাজিক উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত।

তরুণ সমাজই দেশের মূল শক্তি, স্থানীয় সমস্যা সমাধানে যুবদের এগিয়ে আসতে হবে — এসিল্যান্ড সোহেলী নওশীন প্রত্যাশা

মোহাম্মদ হানিফ,সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফুলগাজী (ফেনী)
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট এলাকায় সামাজিক উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় শৃঙ্খলা রক্ষায় তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ‘যুবশক্তি’ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মুন্সিরহাট এলাকায় আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা। তিনি তরুণ সমাজের গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণ সমাজই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। যুবশক্তির মতো সংগঠনগুলো যদি স্থানীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখে, তাহলে সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, ভূমি সেবার ডিজিটালাইজেশন কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে যুবসমাজ যদি সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেয় এবং সহায়তা করে, তাহলে হয়রানি কমবে ও সেবার মান বৃদ্ধি পাবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় তরুণদের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা গ্রাম আদালত কো-অর্ডিনেটর গৌতম কুমার শীল। তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প সময়ে ও কম খরচে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। এ জন্য জনসচেতনতার পাশাপাশি স্থানীয় যুবসমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক আবু তাহের, সদস্য সচিব আবদুল ওহাব বাবুল এবং যুবশক্তি সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান। বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় রোধ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখতে হলে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন, বাজার কমিটি ও যুবসমাজের সমন্বিত উদ্যোগ সময়ের দাবি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবশক্তি সংগঠনের সভাপতি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক। সভায় যুবশক্তির উদ্যমী ও সচেতন সদস্যদের মধ্যে নাহিদ চৌধুরী, প্রদীপ চন্দ্র দাস, জাবেদ ভূঁইয়া, কামরুজ্জামান চৌধুরী, লিমনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদার, বাজার পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় বৃদ্ধি, সামাজিক অনিয়ম ও অবক্ষয় রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে যুবসমাজের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যুবশক্তি সংগঠনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন।

See also  আলীকদমে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের উদ্যোগ-  সৌন্দর্য বৃদ্ধি ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ক্যান্টিন মোড় এলাকায় স্থাপনা নির্মাণ

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category