1. thpshopbd@gmail.com : admin :
সত্যের পথে অমর হাদী - probahonewstv
August 4, 2026, 3:21 am

সত্যের পথে অমর হাদী

মাহবুবুল আলম, ময়মনসিংহ বিভাগ
  • Update Time : Thursday, December 25, 2025
  • 146 Time View
সত্যের পথে অমর হাদী

সত্যের পথে অমর হাদী

মোঃ খুরশিদ আলম দুদু

শুন—কার মৃত্যুতে কাঁদে সারা বিশ্ব,
মৃত্যুর অমানিশায় নির্ভীক, নিঃস্ব।
জানাযায় আসে সবে মহারাজ-শীর্ষ,
জনতার ঢল নামে—এ কেমন দৃশ্য!

কান্নায় বন্ধন দেখ—চেয়ে একাকার,
ঐ শুন উঠে রুল ভাই—যেন এ সবার।
এত মায়া-মমতা—কি বা তার পরিচয়?
নয় রাজা, মহাশয়—তবু কেন সবিনয়!

হৃদয়ে নাহি ভয়—সত্যের কথা কয়,
সদা চলে অবিচল—সততার হবে জয়।
মৃত্যুরে ভয় নাই—করে সদা আলিঙ্গন,
শহীদের তালিকায় হয়ে গেল নিবন্ধন।

হাদী তো মরে না—বেঁচে থাকে চিরকাল,
সত্যের ঘনঘটা—কুয়াশায় ধরে হাল।
যুগে যুগে দূর করে অন্যায়-অনাচার,
বীর বেশে ফিরে আসে—হৃদয়ে বারবার।

নির্ভীক, নির্ভয়ে ছুটে চলে দুর্বার,
নতজানু নয় শির—আল্লাহু আকবার।

See also  ফেনীতে জাল নোট তৈরি করে বাজারে ছড়ানোর চেষ্টা, যুবক আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category