1. thpshopbd@gmail.com : admin :
সখীপুরে পারিবারিক কল/হে মায়ের ছু/রিকা/ঘাতে শিশুর মৃ/ত্যু, কিশোরী আ/হ/ত - probahonewstv
September 17, 2026, 12:53 pm

সখীপুরে পারিবারিক কল/হে মায়ের ছু/রিকা/ঘাতে শিশুর মৃ/ত্যু, কিশোরী আ/হ/ত

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
  • Update Time : Thursday, September 17, 2026
  • 9 Time View
সখীপুরে পারিবারিক কল/হে মায়ের ছু/রিকা/ঘাতে শিশুর মৃ/ত্যু, কিশোরী আ/হ/ত

সখীপুরে পারিবারিক কল/হে মায়ের ছু/রিকা/ঘাতে শিশুর মৃ/ত্যু, কিশোরী আ/হ/ত

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো

টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে মায়ের ছুরিকাঘাতে মো. আশরাফুল ইসলাম (৩ বছর ৪ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরীও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ১০ নম্বর বড়চওনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেবরাজ খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মো. শাহিন আলমের দ্বিতীয় স্ত্রী আকলিমা আক্তার পারিবারিক বিরোধের একপর্যায়ে তাঁর ছেলে আশরাফুল ইসলামকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত ময়মনসিংহের ভালুকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় আকলিমা আক্তারের আগের স্বামীর ঘরের এক মেয়েকেও ছুরিকাঘাত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত ওই কিশোরীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়দের দাবি, আশরাফুল ইসলামকে তাঁর বাবার প্রথম স্ত্রীর কাছে রাখা নিয়ে পারিবারিকভাবে বিরোধের সৃষ্টি হয়। পরে ওই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

See also  লামার ফাইতংয়ে অবৈধ ইটভাটায় অভিযান: আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিক–স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র পুরো এলাকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category