1. thpshopbd@gmail.com : admin :
শিশু ও নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদণ্ডের দাবি - probahonewstv
June 14, 2026, 5:59 am

শিশু ও নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদণ্ডের দাবি

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Sunday, December 28, 2025
  • 196 Time View
শিশু ও নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদণ্ডের দাবি

শিশু ও নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদণ্ডের দাবি

আবু বক্কর ছিদ্দিক,ফেনী প্রতিনিধি

ফেনীতে শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ এবং মাদকের ভয়াবহ বিস্তার রোধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থা ফেনী জেলা শাখার পরিচালক জনাব মাস্টার মোহাম্মদ হানিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার ইনফরমেশন অফিসার জনাব আবু বক্কর ছিদ্দিক। আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থা ফেনী জেলা শাখার জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমানে শিশু ও নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে ফেনী জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং মাদকাসক্তির বিস্তার সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ দমনে প্রচলিত আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। বক্তারা আরও বলেন, শিশু ও নারী সমাজের সবচেয়ে সংবেদনশীল ও নিরাপত্তাহীন অংশ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। ধর্ষণ ও নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হলে অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জনাব আবুল কাশেম বলেন,
“শিশু ও নারী নির্যাতন বন্ধে এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইন প্রয়োগে কোনো ধরনের শৈথিল্য চলবে না। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ একযোগে প্রয়োজন।” সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিচালক মাস্টার মোহাম্মদ হানিফ বলেন,
“ফেনীতে কিশোর গ্যাং ও মাদক সমস্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এসব অপরাধের সঙ্গে শিশু ও নারী নির্যাতনের সরাসরি যোগসূত্র রয়েছে। তাই ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি এখন সময়ের দাবি।”

See also  আলীকদম ৫৭ বিজিবির উদ্যোগে থানচির দূর্গম রেমাক্রি ইউনিয়নে শীতবস্ত্র ও আর্থিক অনুদান বিতরণ

সভায় আরও বক্তব্য রাখেন দাগনভুঁইয়া উপজেলা সভাপতি সাইফুল ইসলাম, জেলা তথ্য ইনফরমেশন অফিসার আবু বক্কর ছিদ্দিক এবং জেলা তথ্য উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। তাঁরা শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ ও মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে নেতৃবৃন্দ জানান, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থা ফেনী জেলা শাখা ভবিষ্যতেও শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন বাস্তবায়নের দাবিতে সক্রিয়ভাবে কাজ করে যাবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category