1. thpshopbd@gmail.com : admin :
শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বাউফলে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প - probahonewstv
July 29, 2026, 8:42 pm

শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বাউফলে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

পটুয়াখালী জেলা প্রতিনিধি শামীম
  • Update Time : Monday, January 12, 2026
  • 592 Time View
শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বাউফলে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে শত শত মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা।

শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বাউফলে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে শত শত মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা।

পটুয়াখালী জেলা প্রতিনিধি
শামীম

পটুয়াখালীর বাউফলে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে আয়োজিত এই মেডিকেল ক্যাম্প রোববার শেষ দিনে এসে ব্যাপক সাড়া ফেলেছে।

রোববার সকাল থেকেই ইবনে সিনা প্রাইমারি আউটডোর হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসা নিতে আসা মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্যাম্পে বৃদ্ধ, নারী, তরুণ-তরুণী ও শিশুসহ সব বয়সী রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ডা. জাকিয়া ফারহানাসহ একদল অভিজ্ঞ ও মানবিক চিকিৎসক দিনব্যাপী রোগীদের চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদান করেন। অর্থাভাবে দীর্ঘদিন চিকিৎসা থেকে বঞ্চিত সাধারণ মানুষ এ সেবার মাধ্যমে উপকৃত হন।

চোখের চিকিৎসা নিতে আসা ৭৫ বছর বয়সী আব্দুল করিম বলেন, বয়সের কারণে চোখে ভালো দেখি না। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি। আজ ফ্রি চিকিৎসা পেয়ে অনেক স্বস্তি লাগছে।

মধ্যবয়সী রওশন আরা বেগম বলেন, আমাদের মতো গরিব মানুষের জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনেক বড় সহায়তা।

কলেজশিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, গ্রাম পর্যায়ে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পাওয়া সত্যিই আশার কথা।

আরেক তরুণী বলেন, শহীদ ওসমান হাদির নামে এই উদ্যোগ মানবিকতার এক দারুণ দৃষ্টান্ত।

আয়োজকরা জানান, ক্যাম্পে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ঠান্ডাজনিত রোগসহ বিভিন্ন সমস্যার চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি চশমা, চোখের ড্রপসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাও প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, শহীদ ওসমান হাদির স্মৃতি আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। যতদিন আল্লাহ শক্তি দেবেন, ততদিন সাধারণ মানুষের চিকিৎসা সেবায় কাজ করে যাব ইনশাআল্লাহ।

See also  ফেনীতে হাতপাখা মার্কার সম্ভাব্য এমপি প্রার্থীকে ঘিরে তুমুল আলোচনা–সমালোচনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category