1. thpshopbd@gmail.com : admin :
লামায় বনবিভাগের জব্দকৃত কাঠ নিলাম ছাড়াই বিক্রির মহোৎসব: রাজস্ব ফাঁকির অভিযোগ - probahonewstv
July 30, 2026, 8:19 am

লামায় বনবিভাগের জব্দকৃত কাঠ নিলাম ছাড়াই বিক্রির মহোৎসব: রাজস্ব ফাঁকির অভিযোগ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, January 16, 2026
  • 131 Time View
লামায় বনবিভাগের জব্দকৃত কাঠ নিলাম ছাড়াই বিক্রির মহোৎসব: রাজস্ব ফাঁকির অভিযোগ

লামায় বনবিভাগের জব্দকৃত কাঠ নিলাম ছাড়াই বিক্রির মহোৎসব: রাজস্ব ফাঁকির অভিযোগ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় বনবিভাগের বিভিন্ন অভিযানে জব্দকৃত মূল্যবান কাঠ সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে এবং কোনো ধরনের নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় বন কর্মকর্তাদের সঙ্গে একটি প্রভাবশালী মহলের যোগসাজশে এসব কাঠ অবৈধভাবে বিক্রি করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযোগ সূত্রে জানা যায়, বন আইন অনুযায়ী জব্দকৃত কাঠ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির বিধান থাকলেও লামা বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেই নিয়ম অনুসরণ করছেন না। কোনো পত্রিকা বিজ্ঞপ্তি বা প্রকাশ্য ঘোষণা ছাড়াই গোপনে নির্দিষ্ট একটি সিন্ডিকেটের কাছে এসব কাঠ বিক্রি করে দেওয়া হচ্ছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, জব্দকৃত কাঠের স্তূপ থেকে রাতের আঁধারে এবং কখনো প্রকাশ্য দিবালোকে ট্রাকভর্তি করে কাঠ সরিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের কাছে তথ্য জানতে চাইলে তারা সুনির্দিষ্ট কোনো জবাব দিতে পারেননি। বরং অনেক ক্ষেত্রে তথ্য প্রদান এড়িয়ে যাওয়া এবং সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে।

স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি মহলের প্রত্যক্ষ মদদে বন বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা এই অনিয়মের সঙ্গে সরাসরি জড়িত। উন্মুক্ত নিলামের মাধ্যমে কাঠ বিক্রি করা হলে সাধারণ ব্যবসায়ীরাও অংশগ্রহণের সুযোগ পেতেন এবং সরকার ন্যায্য রাজস্ব আদায় করতে পারত। কিন্তু বর্তমান গোপন প্রক্রিয়ায় কেবল একটি সিন্ডিকেট এবং সংশ্লিষ্ট অসাধু চক্রই লাভবান হচ্ছে। এ অবস্থায় সরকারি সম্পদ রক্ষা ও বনবিভাগের স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  টাঙ্গাইলে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category