1. thpshopbd@gmail.com : admin :
মির্জাপুরে মহাসড়ক অবরোধ - probahonewstv
September 17, 2026, 12:48 am

মির্জাপুরে মহাসড়ক অবরোধ

রিহান সিকদার , স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  • Update Time : Friday, March 6, 2026
  • 168 Time View
মির্জাপুরে শ্রমিক বিক্ষোভ | ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

বেতন-বোনাসের দাবিতে উত্তরা স্পিনিং মিল শ্রমিকদের বিক্ষোভ

রিহান সিকদার , স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে বেতন ও বোনাস পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বেলা ১১টার দিকে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় অবস্থিত উত্তরা স্পিনিং মিলস লিমিটেডের প্রধান ফটকের সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করেই কর্তৃপক্ষ হঠাৎ করে মিলটি বন্ধ ঘোষণা করেছে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতারাও সেখানে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ও স্থানীয় নেতৃবৃন্দ মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে শ্রমিকরা সতর্ক করে বলেছেন, দ্রুত সময়ের মধ্যে তাদের পাওনা পরিশোধ না করা হলে তারা পুনরায় কঠোর আন্দোলনে নামবেন।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আশুলিয়ায় জামায়াতে ইসলামের উদ্যোগে গণ ইফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category