1. thpshopbd@gmail.com : admin :
মাহে রমজানে প্রতিদিন উপকৃত হবেন ৮০০ পরিবার - probahonewstv
September 20, 2026, 9:36 am

মাহে রমজানে প্রতিদিন উপকৃত হবেন ৮০০ পরিবার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, February 18, 2026
  • 170 Time View
আলীকদমে টিসিবি ট্রাক সেল শুরু | প্রতিদিন উপকৃত ৮০০ পরিবার

মাহে রমজানে প্রতিদিন উপকৃত হবেন ৮০০ পরিবার

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) শুরু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) থেকে এ কার্যক্রম শুরু হয়ে বরাদ্দ শেষ না হওয়া পর্যন্ত চলবে। উপজেলায় দুটি বিক্রয় পয়েন্ট থেকে প্রতিদিন মোট প্রায় ৮০০ পরিবার টিসিবি’র নির্ধারিত মূল্যে পণ্য সংগ্রহের সুযোগ পাবেন।

প্রথম বিক্রয় পয়েন্ট স্থাপন করা হয়েছে আলীকদম সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। প্রতিদিন দুপুর ১২টা থেকে এখানে পণ্য বিক্রি শুরু হয়। এ পয়েন্টে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য সন্তোষ কান্তি দাস। ডিলার হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স রুবেল স্টোর। এ কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ৪০০ জন উপকারভোগী পণ্য সংগ্রহ করতে পারবেন। দ্বিতীয় বিক্রয় পয়েন্ট চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে। এখানেও প্রতিদিন দুপুর ১২টা থেকে বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডিলার হিসেবে রয়েছে মেসার্স জামাল এন্টারপ্রাইজ। এ পয়েন্ট থেকেও প্রতিদিন ৪০০ জন উপকারভোগী সুবিধা পাবেন।

জানা গেছে, এ দুটি কেন্দ্র থেকে নয়াপাড়া ও কুরুপপাতা ইউনিয়নের বাসিন্দারাও টিসিবি’র পণ্য ক্রয় করতে পারবেন। মাহে রমজান উপলক্ষে কার্ডবিহীন অত্র উপজেলার ও ইউনিয়ন পর্যায়ের যে কোনো নাগরিকের জন্য এ সুবিধা প্রযোজ্য করা হয়েছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য এ কার্যক্রম বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা দিয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক গতিশীলতায় যুবদল

Please Share This Post in Your Social Media

More News Of This Category