1. thpshopbd@gmail.com : admin :
বৌদ্ধ বিহার উদ্বোধনে কুরুকপাতায় ফুটবলের মহাযজ্ঞ - probahonewstv
June 13, 2026, 11:04 pm

বৌদ্ধ বিহার উদ্বোধনে কুরুকপাতায় ফুটবলের মহাযজ্ঞ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, December 14, 2025
  • 300 Time View
বৌদ্ধ বিহার উদ্বোধনকে ঘিরে কুরুকপাতায় ফুটবলের মহাযজ্ঞ। আলীকদম সেনা জোনের পৃষ্ঠপোষকতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ফুটবল টুর্নামেন্ট–২০২৫।

১৪ দলের অংশগ্রহণে টুর্নামেন্টে কুরুকপাতা যুব একাদশ চ্যাম্পিয়ন, কালিয়ারছড়া একাদশ রানারআপ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান 

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় কুরুকপাতা বৌদ্ধ বিহার উদ্বোধন উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট–২০২৫ অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সমাপ্ত হয়েছে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের কুরুকপাতা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী দিনে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, টুর্নামেন্টটির শুভ সূচনা হয় গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে কুরুকপাতা বাজার এলাকায়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ১৪টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনা আরও সুসংগঠিত ও শৃঙ্খলাপূর্ণ করার লক্ষ্যে পরবর্তীতে এটি আলীকদম সেনা জোনের অধীনস্থ মেনদপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত হয়। সেনা জোনের সক্রিয় সহযোগিতায় পুরো আয়োজন জুড়ে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়।

রোমাঞ্চকর ফাইনাল খেলায় কুরুকপাতা যুব একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং কালিয়ারছড়া একাদশ রানারআপ হিসেবে নির্বাচিত হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় এবং সফল আয়োজনের জন্য আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেনদপাড়া আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ মুবতাসিম ফুয়াদ অর্ণব। অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্যসহ আনুমানিক ১৪০০ থেকে ১৫০০ জন দর্শক উপস্থিত ছিলেন। আলীকদম সেনা জোনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দল কুরুকপাতা যুব একাদশকে ৫,০০০ টাকা নগদ অর্থ ও একটি ফুটবল এবং রানারআপ দল কালিয়ারছড়া একাদশকে ৩,০০০ টাকা নগদ অর্থ ও একটি ফুটবল পুরস্কার হিসেবে প্রদান করা হয়। টুর্নামেন্ট চলাকালীন শুরু থেকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। ক্রীড়া ও জনকল্যাণমূলক এ ধরনের আয়োজনের মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সামাজিক সম্প্রীতি জোরদারে আলীকদম সেনা জোনের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।

See also  লেমুয়া দ. চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category