1. thpshopbd@gmail.com : admin :
বিমানবন্দরে ট্রলি ব্যবহার নিয়ে বিভ্রান্তি, টাকা নেওয়ার অভিযোগে সতর্কতা জারি - probahonewstv
July 28, 2026, 6:13 pm

বিমানবন্দরে ট্রলি ব্যবহার নিয়ে বিভ্রান্তি, টাকা নেওয়ার অভিযোগে সতর্কতা জারি

মোহাম্মদ ছানাউল্লাহ( এভিয়েশন করেসপন্ডেন্ট )
  • Update Time : Thursday, December 25, 2025
  • 196 Time View
বিমানবন্দরে ট্রলি ব্যবহার সম্পূর্ণ বিনামূল্যে।

ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে, টাকা দাবি করলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান

মোহাম্মদ ছানাউল্লাহ( এভিয়েশন করেসপন্ডেন্ট )

বিদেশগামী বা বিদেশফেরত যাত্রীদের মধ্যে বিমানবন্দরে ট্রলি ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে বিভ্রান্তি ও ভুল ধারণা বিরাজ করছে। অনেক যাত্রী মনে করছেন, ট্রলি ব্যবহার করতে টাকা দিতে হয়। তবে বাস্তবে বিমানবন্দরে ট্রলি ব্যবহার সম্পূর্ণ বিনামূল্যে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগমন ও বহির্গমন—উভয় ক্ষেত্রেই ট্রলি ব্যবহারের জন্য কোনো ধরনের চার্জ নেই। যাত্রীদের কাছ থেকে ট্রলির জন্য টাকা নেওয়ার কোনো সুযোগও নেই। কর্তৃপক্ষ আরও জানায়, বিমানবন্দরের নির্ধারিত স্থানে ট্রলি রাখা থাকে এবং যাত্রীদের নিজ উদ্যোগেই সেখান থেকে ট্রলি সংগ্রহ করে ব্যবহার করতে হয়। ট্রলি হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য কোনো আলাদা কর্মী নিযুক্ত নেই। ফলে কেউ যদি “ট্রলি এনে দিচ্ছি” বলে টাকা দাবি করে, সেটি সম্পূর্ণ অননুমোদিত ও বিভ্রান্তিকর কাজ। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন কারণে যাত্রীদের মধ্যে এই ভুল ধারণা তৈরি হচ্ছে। অনেক সময় এক যাত্রী আরেক যাত্রীকে বলেন, “লাইন লম্বা, টাকা দিয়ে ট্রলি এনে দিচ্ছি”—এতে মনে হয় ট্রলি ব্যবহারে টাকা লাগে। আবার কেউ কেউ পরিচ্ছন্নতা কর্মীদের অনুরোধ করে ট্রলি আনান এবং পরে বাইরে গিয়ে বলেন, “টাকা দিয়ে ট্রলি ব্যবহার করেছি”, যা বিভ্রান্তি আরও বাড়িয়ে দেয়। বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, এ ধরনের কোনো লেনদেন অনুমোদিত নয়।

বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশা বা ফ্লাইট জটের সময় একসঙ্গে একাধিক ফ্লাইট অবতরণ করলে হঠাৎ যাত্রীর চাপ বেড়ে যায়। এছাড়া অনেক যাত্রী ফ্লাইটের পাঁচ থেকে ছয় ঘণ্টা আগেই এসে ট্রলিতে লাগেজ রেখে বসে থাকেন, ফলে অন্য যাত্রীরা সময়মতো ট্রলি পান না। আরও বেশি ট্রলি কেনা হচ্ছে না কেন—এ প্রসঙ্গে কর্তৃপক্ষ জানায়, ট্রলি কেনার সক্ষমতা থাকলেও টার্মিনালের জায়গা সীমিত। অতিরিক্ত ট্রলি রাখলে যাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে। এ বিষয়ে যাত্রীদের প্রতি কয়েকটি করণীয় তুলে ধরেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ট্রলি ব্যবহারের জন্য কেউ টাকা চাইলে সঙ্গে সঙ্গে এভিয়েশন সিকিউরিটি বা আর্মড পুলিশকে জানাতে বলা হয়েছে। অতি আগেভাগে এসে ট্রলি দখল করে না রেখে প্রবাসী লাউঞ্জে অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে। ভিড়ের সময় ট্রলি পেতে দেরি হলে ধৈর্য ধারণের আহ্বানও জানানো হয়। কর্তৃপক্ষের মতে, বিমানবন্দরের পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখতে যাত্রীদের সচেতন ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

See also  ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তাল রাজধানী

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category