1. thpshopbd@gmail.com : admin :
বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত দুই যাত্রী - probahonewstv
July 28, 2026, 9:33 pm

বাউফলে ট্রাকের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত দুই যাত্রী

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Friday, January 9, 2026
  • 122 Time View
বাউফলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক অটোরিকশা চালকের। ট্রাকের চাপায় নিহত হয়েছেন মো. মোতালেব মুন্সি (১৯)। আহত হয়েছেন আরও দুই যাত্রী।

বাউফল-দশমিনা সড়কে সন্ধ্যার দুর্ঘটনা, আহতদের হাসপাতালে ভর্তি

পটুয়াখালী প্রতিনিধি : মোঃ শামিম

পটুয়াখালীর বাউফল উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আবুল বশার (৪০) ও আসাদুল (১৮) নামের দুই যাত্রী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল–দশমিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব মুন্সি দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের জালাল মুন্সির ছেলে। আহত আবুল বশার একই উপজেলার নওয়াব কাঁচারি এলাকার শামসুল হকের ছেলে এবং আসাদুল বগুড়া গ্রামের উমর মাতুব্বরের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. হিরণ সরদার জানান, সন্ধ্যার দিকে দশমিনা উপজেলা থেকে একটি মালবাহী ট্রাক বাউফলের দিকে যাচ্ছিল। ট্রাকটি পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়ে এবং চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান জানান, হাসপাতালে আনার আগেই মোতালেব মুন্সির মৃত্যু হয়। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের আস্থা, বিশ্বাস ও প্রত্যাশার প্রতিফলন ঘটলো আজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category