1. thpshopbd@gmail.com : admin :
বাউফলবাসীর স্বপ্নের দুয়ার খুলছে: বাস্তবে রূপ নিচ্ছে ঐতিহাসিক 'বগা সেতু'! - probahonewstv
August 4, 2026, 1:17 am

বাউফলবাসীর স্বপ্নের দুয়ার খুলছে: বাস্তবে রূপ নিচ্ছে ঐতিহাসিক ‘বগা সেতু’!

Reporter Name
  • Update Time : Tuesday, May 19, 2026
  • 46 Time View

বাউফলবাসীর স্বপ্নের দুয়ার খুলছে: বাস্তবে রূপ নিচ্ছে ঐতিহাসিক ‘বগা সেতু’!

​”দাবি মোদের একটাই, বগা সেতু বাস্তবায়ন চাই”— এই স্লোগানে মুখরিত বাউফলের আকাশ-বাতাস আজ এক পরম প্রাপ্তির আনন্দে উদ্বেলিত। বাউফলবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবং প্রাণের দাবি ‘বগা সেতু’ অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে!
​আজ বাউফলের মাটিতে দাঁড়িয়ে মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সর্বস্তরের জনতাকে দিয়েছেন সেই কাঙ্ক্ষিত ও নিশ্চিত বার্তা। তিনি ঘোষণা করেছেন যে, আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম দিকেই বহুল প্রতীক্ষিত বগা সেতুর নির্মাণ কাজ শুরু হবে, ইনশাআল্লাহ!
​ দল-মত নির্বিশেষে উন্নয়নের নতুন দিগন্ত
​ঐতিহাসিক এই মুহূর্তে উপস্থিত থেকে পটুয়াখালী-২ (বাউফল) আসনের জনপ্রিয় সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন:
​”জনগণের যাতায়াত ও দীর্ঘদিনের দুর্দশার কথা চিন্তা করে বর্তমান সরকার বগা সেতু নির্মাণের ব্যাপারে সম্পূর্ণ আন্তরিক। জনগণের এই প্রাণের দাবি নিশ্চিতভাবেই পূরণ হবে এবং খুব দ্রুতই বাউফলবাসী এর সুফল ভোগ করবেন।”

​একই সাথে অনুষ্ঠানে উপস্থিত থেকে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আলতাব হোসেন চৌধুরী ​”জনগণের প্রাণের দাবি বগা সেতু। দল-মত সকলের ঊর্ধ্বে এসে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশ সবার, তাই সকলকে একসাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।”
​মোঃ শামিম পটুয়াখালী জেলা প্রতিনিধি
​সেতু মন্ত্রীর এই যুগান্তকারী ঘোষণায় অবহেলিত বাউফলের সাধারণ মানুষের মাঝে এখন বাঁধভাঙা আনন্দের জোয়ার। দীর্ঘদিনের যাতায়াত কষ্ট ও ভোগান্তি শেষে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অর্থনৈতিক ও সামাজিক দিগন্তের সূচনা হতে যাচ্ছে।ত্য
​ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে— বাউফলের কোটি মানুষের স্বপ্নকে সত্যিতে রূপ দেওয়ার জন্য!

এডমিন পোস্ট

See also  সাংবাদিক নির্যাতন বন্ধে বড় পদক্ষেপ! কেন্দ্রীয় কাউন্সিল গঠন, নেতৃত্বে জাফর-ইমন

Please Share This Post in Your Social Media

More News Of This Category