1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত - probahonewstv
September 19, 2026, 11:45 am

ফেনীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Friday, May 1, 2026
  • 221 Time View

ফেনীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।

আন্তর্জাতিক শ্রমিক দিবসে অধিকার, ন্যায্য মজুরি ও শ্রমিক কল্যাণ নিশ্চিতের দাবিতে ঐক্যের আহ্বান

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফেনীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে শহরের শহীদ মিনার চত্বরে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ফেনী শহর শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি আব্দুল হান্নান। তিনি তার বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শোষণমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। অথচ তাদের ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার এখনও অনেক ক্ষেত্রে উপেক্ষিত। শ্রমিকদের সম্মান ও অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অধিকার আদায়ের জন্য সংগঠিত আন্দোলনের বিকল্প নেই। তারা শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, চিকিৎসা সুবিধা, কর্মঘণ্টা নির্ধারণ এবং ন্যায্য বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এতে শ্রমিকদের অধিকার সংক্রান্ত বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবছরও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফেনীতে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের এ সমাবেশ ছিল দিনব্যাপী কর্মসূচির অন্যতম প্রধান আকর্ষণ।

See also  পানছড়িতে দুটি স্কুলে আসবাবপত্রের চাহিদা পুরণ করেছেন এমপি ওয়াদুদ ভুঁইয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category