1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের উচ্ছেদ অভিযান - probahonewstv
April 26, 2026, 7:40 pm

ফেনীতে ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের উচ্ছেদ অভিযান

মোহাম্মদ হানিফ (সহ-ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ)
  • Update Time : Tuesday, October 7, 2025
  • 315 Time View
ফেনীতে ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের উচ্ছেদ অভিযান

ফেনীতে ফুটপাত দখলমুক্ত রাখতে পুলিশের উচ্ছেদ অভিযান

মোহাম্মদ হানিফ (সহ ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ)

ফেনী শহরের ফুটপাত দখলমুক্ত ও সড়ককে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। সোমবার (৬ অক্টোবর ২০২৫) বিকেলে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ফেনী মডেল থানার সামনে থেকে বড় মসজিদ এলাকা এবং ট্রাংক রোড জিরো পয়েন্ট থেকে ইসলামপুর রাস্তার মাথা পর্যন্ত বিস্তৃত এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ফুটপাত ও পার্শ্ববর্তী সড়কে অবৈধভাবে স্থাপিত দোকান, সাইনবোর্ড ও পার্কিং অপসারণ করা হয়।

পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন: “জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। সড়কে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, শহরের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের আইন মেনে ফুটপাত ও সড়ক ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিয়মিত তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সাধারণ পথচারীরা আশা প্রকাশ করেছেন, এ অভিযানের ফলে ফেনী শহরের প্রধান সড়কগুলোতে যানজট কমে যাবে এবং নগরবাসীর চলাচল আরও স্বস্তিদায়ক হবে।

See also  বাউফলে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category