1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে জুলাইয়ের দুই হত্যা মামলায় ৩৭৪ জনের বিরুদ্ধে চার্জশিট - probahonewstv
April 27, 2026, 6:41 pm

ফেনীতে জুলাইয়ের দুই হত্যা মামলায় ৩৭৪ জনের বিরুদ্ধে চার্জশিট

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Thursday, December 11, 2025
  • 145 Time View
ফেনীর দুই হত্যা মামলায় ৩৭৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল। আন্দোলন–ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তে নতুন অগ্রগতি।

ওয়াকিল আহমেদ শিহাব ও টমটমচালক মো. সবুজ হত্যাকাণ্ড—দুটি মামলায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম,

সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী ও অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীসহ শতাধিক ব্যক্তির নাম


 আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার ফেনী

ফেনীর মহিপাল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় জুলাই–আগস্টে সংঘটিত দুই হত্যাকাণ্ড—ওয়াকিল আহমেদ শিহাব ও টমটমচালক মো. সবুজ হত্যার ঘটনায় দুটি পৃথক মামলায় মোট ৩৭৪ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। বুধবার এ তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম। আদালত সূত্রে জানা গেছে, শিহাব হত্যা মামলায় ২৫০ জন এবং সবুজ হত্যা মামলায় ১২৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। চার্জশিট পর্যালোচনার জন্য আদালত শিহাব মামলার শুনানির তারিখ ১৮ জানুয়ারি এবং সবুজ মামলার শুনানির তারিখ ১১ ডিসেম্বর নির্ধারণ করেছে।

সবুজ হত্যা মামলা: ১২৪ জনের বিরুদ্ধে অভিযোগ
তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক মিয়া জানান, এজাহারনামীয় ৬৫ জন ও তদন্তে পাওয়া আরও ৫৯ জনকে অভিযুক্ত করে ৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে রিমান্ডে নেওয়া ৭ জনের কেউ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

শিহাব হত্যা মামলা: ২৫০ জনের বিরুদ্ধে অভিযোগ
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোতাহের হোসেন জানান, এজাহারনামীয় ১৪৮ জনসহ তদন্তে পাওয়া আরও ৯২ জন—মোট ২৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে ৬ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তে সম্পৃক্ততা না থাকায় তিনজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে, যার একজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

ঘটনার পটভূমি
নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় ওয়াকিল আহমেদ শিহাব ও টমটমচালক মো. সবুজ নিহত হন।

See also  ভূয়া জামিন কাগজে হত্যা মামলার আসামির পলায়ন

দুটি হত্যাকাণ্ডের পর পৃথক মামলা দায়ের করা হয়—
• শিহাব হত্যা মামলা: ২০ আগস্ট নিহত শিহাবের মা মাহফুজা আক্তার ১৫১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। আরও ১০০–১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
• সবুজ হত্যা মামলা: ১৩ আগস্ট সবুজের ভাই ইউসুপ ৬৫ জনের নাম উল্লেখ করে আরেকটি মামলা দায়ের করেন। আরও ৩০০–৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মহিপাল সংঘর্ষে মোট মামলা ২৪টি
২০২৪ সালের ৪ আগস্টের ঘটনায় এ পর্যন্ত ২৪টি মামলা দায়ের হয়েছে—
• ৭টি হত্যা মামলা
• ১৭টি হত্যা চেষ্টা, ভাঙচুর ও সহিংসতা সংক্রান্ত মামলা

মামলাগুলোর তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আদালত চার্জশিট গ্রহণ করলে আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হবে।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category