1. thpshopbd@gmail.com : admin :
ফেনী শহরে লাইসেন্সবিহীন ভ্রাম্যমাণ ব্যবসার দাপট, বৈধ ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে - probahonewstv
May 1, 2026, 8:34 pm

ফেনী শহরে লাইসেন্সবিহীন ভ্রাম্যমাণ ব্যবসার দাপট, বৈধ ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Friday, January 9, 2026
  • 95 Time View
ফেনী শহরে লাইসেন্সবিহীন ভ্রাম্যমাণ ও ‘মেলার নামে’ ব্যবসার দাপটে বিপাকে বৈধ ব্যবসায়ীরা।

কোটি কোটি টাকা ভ্যাট দিয়ে ব্যবসা করেও অনিশ্চয়তায় ফেনীর পেশাদার ব্যবসায়ীরা; এসএসকে রোডে ‘মেলার নামে’ অবৈধ বাণিজ্য নিয়ে প্রশ্ন সচেতন মহলের

সহব্যুরো প্রধান,মোহাম্মদ হানিফ, চট্টগ্রাম বিভাগ

ফেনী শহরের দীর্ঘদিনের বৈধ ও পেশাদার ব্যবসায়ীরা বর্তমানে চরম উদ্বেগ ও ক্ষোভের মধ্যে দিন কাটাচ্ছেন। অভিযোগ উঠেছে, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে লাইসেন্সবিহীন কিছু ভ্রাম্যমাণ ও তথাকথিত ‘মেলার ব্যবসায়ী’ হঠাৎ করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় দোকান বসিয়ে ব্যবসা শুরু করায় স্থানীয় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে ফেনী শহরের ব্যস্ততম এলাকা এসএসকে রোড এখন অবৈধ ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে দাবি করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা সরকারকে নিয়মিত ভ্যাট, ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করলেও এসব অবৈধ ব্যবসায়ী কোনো ধরনের লাইসেন্স বা ভ্যাট ছাড়াই প্রকাশ্যে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

‘কোন ক্ষমতার বলে তারা ব্যবসা করছে?’
ফেনী শহরের একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কোটি কোটি টাকা সরকারকে ভ্যাট দিয়ে লাইসেন্স নিয়ে ব্যবসা করছি। অথচ বাইরের জেলা থেকে আসা কিছু লোক মেলার নামে, অস্থায়ী দোকানের নামে ফেনী শহরে ঢুকে পড়ছে। তাদের কোনো ট্রেড লাইসেন্স নেই, ভ্যাট দিচ্ছে না—তাহলে কোন ক্ষমতার বলে তারা এসএসকে রোডের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবসা চালিয়ে যাচ্ছে? ব্যবসায়ীদের ভাষ্য, এসব ভ্রাম্যমাণ ব্যবসায়ী অল্প সময়ের জন্য এসে কম দামে পণ্য বিক্রি করে দ্রুত লাভ তুলে নিয়ে চলে যায়। এতে স্থানীয় স্থায়ী দোকানদারদের বিক্রি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে এবং দীর্ঘদিনের ব্যবসা হুমকির মুখে পড়ছে। মেলার নামে বাণিজ্য, নিয়ম মানার বালাই নেই
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বছরের বিভিন্ন সময় ‘মেলা’, ‘প্রদর্শনী’ কিংবা ‘বিশেষ আয়োজন’-এর নামে শহরের কেন্দ্রস্থলে দোকান বসানো হলেও এসব আয়োজনের কোনো স্বচ্ছ অনুমোদন প্রক্রিয়া নেই। কোথা থেকে অনুমতি নেওয়া হচ্ছে, কে অনুমতি দিচ্ছে—তা স্পষ্ট নয়।

See also  বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক নৈশপ্রহরী হেদায়েত উল্যাহর ইন্তেকালে শোক

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, মেলার নামে যা চলছে, তা আসলে খোলা বাজার। এখানে কোনো স্বাস্থ্যবিধি নেই, অগ্নিনিরাপত্তা নেই, নেই কর ব্যবস্থার কোনো হিসাব। অথচ আমরা নিয়মের বেড়াজালে থেকে ব্যবসা করতে গিয়ে দিন দিন পথে বসছি। সরকারি রাজস্ব ক্ষতির আশঙ্কা
সচেতন মহলের মতে, এই অবৈধ ব্যবসার কারণে শুধু বৈধ ব্যবসায়ীরাই নয়, সরকারও বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ভ্যাট ও ট্যাক্সের বাইরে থাকা এসব ব্যবসা দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় অর্থনীতির জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। স্থানীয় নাগরিকদের প্রশ্ন, এসব ব্যবসায়ীরা কি আদৌ কোনো ট্রেড লাইসেন্সধারী? তারা কি ভ্যাট ও আয়কর প্রদান করছে? কোন কর্তৃপক্ষের অনুমতিতে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে ব্যবসা করছে? কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা
ফেনী শহরের বৈধ ব্যবসায়ীরা দ্রুত সংশ্লিষ্ট প্রশাসন, পৌরসভা ও বাণিজ্য সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবির মধ্যে রয়েছে—
লাইসেন্সবিহীন ব্যবসা উচ্ছেদ
মেলার নামে অনিয়ন্ত্রিত বাণিজ্য বন্ধ
শহরের ব্যবসা ব্যবস্থায় সমান ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা ব্যবসায়ীরা সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ফেনী শহরের স্থায়ী ব্যবসা কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category