
মোহাম্মদ হানিফ, সহ-ব্যুরো প্রধান (চট্টগ্রাম বিভাগ)
ফেনী নদীতে ইঞ্জিনচালিত নৌকা ব্যবহার করে মাছ ধরার জন্য উপজেলা মৎস্য অফিস গত এক বছরে মোট ৪২ জন জেলেকে অনুমতি দিয়েছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে এক জেলের হাতে অনুমতিপত্র তুলে দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার। অনুমতি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, এবং সদস্য আমজাদ হোসাইন।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান,
যারা এখনও ইঞ্জিনচালিত নৌকার অনুমতি পত্র নেননি, তারা ব্যাংক চালান ও স্ট্যাম্পসহ তিন বছরের জন্য মোট ৩,৮৫০ টাকা জমা দিয়ে অনুমতি নিতে পারবেন। প্রতি তিন বছর অন্তর নবায়নের সময় একই পরিমাণ ফি ব্যাংকে জমা দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ মনে করছে,
এই উদ্যোগের মাধ্যমে নদী ব্যবস্থাপনা ও মাছ ধরা কার্যক্রমে শৃঙ্খলা আসবে এবং অবৈধভাবে ইঞ্জিনচালিত নৌকার ব্যবহার নিয়ন্ত্রণে সহায়ক হবে।