1. thpshopbd@gmail.com : admin :
ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ - probahonewstv
June 14, 2026, 12:08 am

ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Thursday, January 1, 2026
  • 210 Time View
ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ব

সভাপতি মিলু, সাধারণ সম্পাদক ফরিদ
মাল্টিমিডিয়া সাংবাদিকদের ঐক্য, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় কাজের অঙ্গীকার

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের ২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফেনী প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়। সভা শেষে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি জহিরুল হক মিলুকে সভাপতি এবং এসএ টেলিভিশনের প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত কমিটি মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। নবগঠিত কমিটিতে এশিয়ান টেলিভিশনের জিয়া উদ্দিন সোহাগ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন জি টেলিভিশনের জসিম উদ্দিন ফরায়েজী এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন বিজয় টেলিভিশনের এস এম হারুন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের রফিকুল ইসলাম, চ্যানেল টুয়েন্টি ফোরের দিলদার হোসেন স্বপন এবং চ্যানেল ওয়ানের নজির আহমেদ রতন।

এছাড়া মাল্টিমিডিয়া গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন—
বাংলাভিশনের মিরাজুল মামুন, একাত্তর টিভির এসবি সাজু, জি টিভির আল নোমান, বিজয় টিভির সাজ্জাতুল মিরাজ, দৈনিক যায়যায়দিনের হাসান মাহমুদ, নবচেতনার সাহেদ হোসেন চৌধুরী, বাংলাদেশ বুলেটিনের মো. সাদ্দাম হোসেন, মুক্ত-খবর ডিজিটালের এস এম মাসুম বিল্লাহ ভুঁইয়া, লাখো কণ্ঠ ডিজিটালের মোহাম্মদ ইসমাইল, আজকের দর্পণের রাজিব মাসুদ, গণকণ্ঠ ডিজিটালের ইয়াসিন রাফাত মজুমদার, ডেইলি ইন্ডাস্ট্রির মেহরাব হোসেন, এশিয়া টিভির এইচ এম মালদার এবং এশিয়ান টিভির মনসুর আহমেদ। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকরা নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান এবং ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

See also  রমজান ঘিরে প্রস্তুতি,ধর্মীয় আবহ দেশজুড়ে

সমাপনী বক্তব্যে ফোরামের বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম বলেন, ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরাম সবসময় সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে মাল্টিমিডিয়া সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরাম শুধু একটি সংগঠন নয়, এটি ফেনীর সাংবাদিক সমাজের একটি শক্ত ভিত্তি। ভবিষ্যতে প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের ন্যায্য দাবি আদায়ে ফোরাম অগ্রণী ভূমিকা পালন করবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সভার মাধ্যমে ফেনীর মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category