1. thpshopbd@gmail.com : admin :
ফেনী জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত - probahonewstv
September 19, 2026, 8:31 am

ফেনী জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Monday, October 20, 2025
  • 161 Time View
ফেনী জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে(১৯ অক্টোবর ২০২৫) সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে সাপ্তাহিক মাস্টার প্যারেড।

পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলা যাচাইয়ে প্রশংসনীয় আয়োজন

স্টাফ রিপোর্টার: মোহাম্মদ হানিফ, ব্যুরো প্রধান (চট্টগ্রাম বিভাগ)

ফেনী জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আজ শনিবার (১৯ অক্টোবর ২০২৫) সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে সাপ্তাহিক মাস্টার প্যারেড
এতে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার–ফোর্স সদস্যরা অংশগ্রহণ করেন।

সালাম গ্রহণ ও পরিদর্শন :  ফেনী জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে
  সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন এবং পরবর্তীতে প্যারেড পরিদর্শন করেন।
প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব সৈয়দ মুমিদ রায়হান (সোনাগাজী সার্কেল)
উপস্থিত কর্মকর্তারা : এসময় উপস্থিত ছিলেন — জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব নিশাত তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ফেনী
মূল্যায়ন ও পুরস্কার প্রদান : পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার–ফোর্স সদস্যদের শারীরিক ফিটনেস, শৃঙ্খলা ও টার্নআউটের মান যাচাই করে তাদের 
 ‘গুড সার্ভিস (GS) মার্ক’ প্রদান করেন।
নির্দেশনা ও উদ্বুদ্ধকরণ:  প্যারেড শেষে পুলিশ সুপার হাবিবুর রহমান জেলা পুলিশের সকল সদস্যের প্রশংসা করে বলেন, “একজন পুলিশ সদস্যের শৃঙ্খলা,
  ফিটনেস ও দায়িত্ববোধই তার পেশাগত মর্যাদা নির্ধারণ করে। নিয়মিত প্যারেডের মাধ্যমে তা আরও দৃঢ় হয়।” তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশে বিভিন্ন 
 দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং ভবিষ্যতে আরও দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
See also  কেরানীগঞ্জ রক্ত যোদ্ধা সংগঠন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category