1. thpshopbd@gmail.com : admin :
ফুলগাজীর বসন্তপুরে ধানের শীষের পক্ষে প্রচারণা চালালেন রফিকুল আলম মজনু - probahonewstv
April 26, 2026, 9:06 am

ফুলগাজীর বসন্তপুরে ধানের শীষের পক্ষে প্রচারণা চালালেন রফিকুল আলম মজনু

আবু বক্কর ছিদ্দিক, ফেনী জেলা স্টাফ রিপোর্টার
  • Update Time : Tuesday, October 7, 2025
  • 412 Time View
ফুলগাজীতে ঘরে ঘরে প্রচারণায় ব্যস্ত বিএনপি নেতা রফিকুল আলম মজনু

ফুলগাজীর বসন্তপুরে ধানের শীষের পক্ষে প্রচারণা চালালেন রফিকুল আলম মজনু

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার ফেনী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ (ফুলগাজী–পরশুরাম–ছাগলনাইয়া) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বিএনপি সমন্বয়ক এবং ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে তিনি ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ে অংশ নেন। এ সময় তিনি উপস্থিত জনগণের উদ্দেশে বলেন— “দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এই প্রতীকে ভোট দিতে হবে।” প্রচারণাকালে রফিকুল আলম মজনুর সঙ্গে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্যসচিব আবুল হোসেন, এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্থানীয় এলাকাবাসী জানান, রফিকুল আলম মজনুর গণসংযোগে বসন্তপুর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তিনি দলীয় নেতা-কর্মীদের সংগঠিত ও জনগণকে সচেতন করতে ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালান।

See also  ফেনী-১ আসনে মনোনয়ন জমা দিলেন ১০ প্রার্থী, নির্বাচনী মাঠে বহুদলীয় প্রতিদ্বন্দ্বিতা

Please Share This Post in Your Social Media

More News Of This Category